Seronam
ফের প্রশ্নের মুখে পঞ্চায়েতের বিজ্ঞপ্তি, সোমবার ভোটের বিজ্ঞপ্তি জারি অনিশ্চিত হয়ে গেল, নিরাপত্তা নিয়ে রিপোর্ট কমিশনকে দেওয়া হয়নি, রিপোর্ট না পেলে কোন সিদ্ধান্ত নয়, জানালেন নির্বাচন কমিশনর মীরা পান্ডে । প্রথম দফার ভোটের এক তৃতীয়াংশ বুথই উত্তেজনাপ্রবণ, প্রথম পর্যায়ের মোট বুথ ৩৬ হাজার ২২৮, স্পর্শকাতর, অতিস্পর্শকাতর বুথ ২৫ হাজার, আইন-শৃঙ্খলা নিয়ে সমস্যার সম্ভাবনা । সারদা গোষ্ঠীর ২টো চ্যানেল অধিগ্রহণ করছে রাজ্য সরকার, সুদীপ্ত সেনের ২ চ্যানেল অধিগ্রহণ, ১৩টি সংবাদমাধ্যমের মালিক সুদীপ্ত সেনের ২টো চ্যানেল অধিগ্রহণ করছে রাজ্য সরকার, বৃহস্পতিবার মহাকরণে ঘোষণা মুখ্যমন্ত্রীর, মে মাস থেকে চ্যানেলকর্মীদের মাসিক ১৬ হাজার টাকা অনুদান দেবে সরকার, অনুদান দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে । রাজ্য সরকারের চ্যানেল অধিগ্রহণ কেন্দ্রীয় অনুমোদন ছাড়া অসম্ভব, আদৌ সম্ভব কিনা সেটাই প্রশ, প্রশ্ন তুললেন সূর্যকান্ত মিশ্র, সরকারের উদ্দেশ্যে নিয়েও প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা, সারদা-সরকার যোগাযোগ প্রশ্নাতীত, সেই সম্পর্কের সূত্রেই এই সিদ্ধান্ত, সন্দেহ প্রকাশ করলেন বিরোধী দলনেতা । সারদা নিয়ে ৪ লক্ষ অভিযোগ জমা পড়েছে, মহাকরণে জানালেন মুখ্যমন্ত্রী, টাকা ফেরতের চেষ্টা শুরু হবে, ঘোষণা করলেন মমতা ব্যানার্জি । সোমবার ২৭ মে মাধ্যমিকের ফল প্রকাশ হবে, ৮২ দিনের মাথায় ফলপ্রকাশ হচ্ছে, সকাল ৯টায় বোর্ডের সাংবাদিক বৈঠক, বেলা ১১টা থেকে জানা যাবে ফল, ফল জানা যাবে ওয়েবসাইট, এসএমএসেও । শহরের ১৯ জায়গায় ন্যায্য মূল্যে মুরগি পাওয়া যাবে, সরকার নির্ধারিত ১৫০ টাকা কিলো মূল্যের মুরগি পাওয়া যাবে এই ১৯ জায়গায় । জামিন হল তৃণমূল কাউন্সিলর ইকবালের, ৭৭ দিন পর জামিন হল গার্ডেনরিচে পুলিস খুনের ঘটনায় অভিযুক্ত মুন্না ইকবালের, মা অসুস্থ হয়ে পড়ায় জামিনের আবেদন করেন ইকবাল, আবেদন মঞ্জুর করে আলিপুর দায়রা আদালত । গ্রেফতার পঞ্চায়েত প্রধান, ১০০ দিনের কাজের টাকা তছরুপ, তদন্তের নির্দেশ দিয়েছিল বিডিও, অভিযোগ প্রমাণিত হওয়ায় গ্রেফতার মুর্শিদাবাদের পঞ্চায়েত প্রধান, গ্রেফতার আরও ২ জন । পুলিসের নজরে শ্রীনিবাসনের জামাই, জেরা করার জন্য মুম্বই পুলিস গেল চেন্নাই-এ, জেরা করবে বোর্ড কর্তা শ্রীনিবাসনের জামাই গুরুনাথকে, গুরুনাথ চেন্নাই সুপার কিংসের সিইও, আইপিএল ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস । কলকাতায় বেটিং চক্রের হদিশ, ধরা পড়ল মোট ১০ জন, এদের মধ্যে ১ জন সিনেমা প্রযোজক অজিত সুরেখা বুকি, বাকি ৯ জন টাকা ঢালতেন বুকিংয়ে, ধৃতদের কাছ থেকে মিলল ল্যাপটপ, ২০টা মোবাইল, নগদ ৩ লক্ষ টাকা, ২৭ মে পর্যন্ত পুলিস হেফাজত হল অজিত সুরেখা সহ ১০ জনের । কলকাতা লিগে ৩-২ গোলে মোহনবাগানকে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল । । । । ।

আকাশবার্তা - সারাদিন

কলকাতা গান - আকাশ আর্কাইভ

Welcome To Akash Bangla

Bengal always has had an inclination towards art, culture, literature and music. Even in this rat race Bengal has succeeded in building a cultural flavor of its own. On 14th April 2001 Akash Bangla had pledged to fulfill Bengal’s fancy and started this journey. Apart from entertainment we have also taken up the responsibility of providing a daily dose of News content which varies from district, city, national, and world News.
As we continue with our journey other important facets of life like home decor, cookery and fitness are becoming a part of the channel. We have programs which cater to the varying appetite of the entire cross section of the people of Bengal.
We strive to reach every household and cater to every nuance. This website is our endeavor to reach out to each of you and build up a long lasting relationship.