Seronam
সুদীপ্ত সেন এবার অন্য পুলিসের হাতে ? বিধাননগর পুলিস হেফাজতে চাইল না সুদীপ্ত সেন, অরবিন্দ চৌহানকে, আদালত দু'জনের জেল হেফাজতের নির্দেশ দিল, সুদীপ্ত সেনকে হেফাজতে চাইল দক্ষিণ ২৪ পরগনা পুলিস, বারুইপুর আদালতে আবেদন করতে হবে, জানাল বিধাননগর আদালত । পঞ্চায়েত নির্বাচন নিয়ে বৈঠক কমিশন-প্রশাসনের, বৈঠকে উপস্থিত ৯ জেলার এসপি, ডিএম, ভোটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আজ ও কাল বৈঠক করবে কমিশন, ভোটের বিজ্ঞপ্তি গতকাল জারি করেছে রাজ্য সরকার, ভোটে জেলা বিন্যাস নিয়ে সরকার-কমিশন সংঘাত চরমে, ভোটের দিন নিয়েও আপত্তি করেছে বিরোধী দলগুলো । ভোটের আগে মাইনে বাড়ল ক্যাজুয়াল কর্মচারীদের, চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন বৃদ্ধি, মহাকরণে সরকারের সাফল্যের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী । অবশেষে প্রাণিসম্পদ বিকাশ প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন হুমায়ুন কবীর, রেজিনগরের পরাজিত বিধায়ক হুমায়ুনকে হারার পরেও মন্ত্রিসভায় রেখে দেন মমতা ব্যানার্জি, শেষপর্যন্ত আজ মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন হুমায়ুন । বাঁকুড়া জেলা স্কুলের প্রধান শিক্ষক গ্রেফতার, অবৈধভাবে ছাত্র ভর্তির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, গরমিল মিড ডে মিলের হিসেবেও, গতকাল গ্রেফতার করা হয় সোমনাথ গাঙ্গুলিকে । সাঁকরাইল কান্ডে নিখোঁজ সন্দেহভাজন, বৃহস্পতিবার ৪ জনের মৃতদেহ পাওয়া যায় এক বাড়িতে, মৃতদেহ দেখতে পান সুমন সিংহ, সুমনেরই বাবা, মা, ভাই ও মাসিরই মৃতদেহ ছিল ঘরে, জেরায় সুমনের কথায় অসঙ্গতি পাওয়া যায়, আজ সকাল থেকে নিখোঁজ সুমন সিংহ । খানাকুলের পিলখায় স্থানীয় কৃষকের মৃতদেহ উদ্ধার, সারা দেহে লাঠির আঘাতের চিহ্ন, পিটিয়ে খুন বলে প্রাথমিক অনুমান । সোদপুরের ঘোলায় কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, মৃতের নাম কিশোর দেবনাথ, মৃত কিশোর উত্তর দমদমের বাসিন্দা । ফিক্সিং কান্ডে আরও তথ্য উদ্ধার, বাজেয়াপ্ত শ্রীসন্থের ল্যাপটপ, মোবাইল, পাওয়া গেছে বেশ কিছু ডায়েরিও, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ, মোট ৯২টা মোবাইল ফোন আটক, মিলেছে ১৮টা সিম কার্ডও । ফিক্সিং কান্ডে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তি নেবে বিসিসিআই, বললেন আইপিএল কমিশনার, পুলিসকে তদন্তে সহযোগিতা করবে বিসিসিআই, আশ্বাস রাজীব শুক্লার, অভিযুক্তদের আজ একসাথে মুখোমুখি জেরা করবে দিল্লি পুলিস । ৭ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার সিবিআইয়ের পদস্থ কর্তা বিবেক দত্ত, কয়লা দুর্নীতির তদন্তের দায়িত্বে ছিলেন অভিযুক্ত অফিসার, সরানো হছে বিবেক দত্তকে । । । । ।

আকাশবার্তা - সারাদিন

কলকাতা গান - আকাশ আর্কাইভ

তবু মনের রেখো

আকাশের আলোয়