Seronam
আইপিএলে নিষেধাজ্ঞা নয় : আইপিএল কেলেঙ্কারি নিয়ে আবেদন, ম্যাচ বন্ধ করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি, আবেদন খারিজ করল শীর্ষ আদালত, স্পট ফিক্সিংয়ের জন্য নিষেধাজ্ঞা নয়, স্পট ফিক্সিং নিয়ে বোর্ডকে ভর্ৎসনা কোর্টের, ২ সপ্তাহের মধ্যে বিসিসিআই-কে স্পট ফিক্সিং নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । স্পট ফিক্সিং কান্ডে জড়িত দারা সিংয়ের পুত্র, মুম্বই থেকে গ্রেফতার বিন্দু দারা সিং, বুকিদের জেরা করে পাওয়া যায় বিন্দুর নাম, গ্রেফতার করে অপরাধ দমন শাখা, দিল্লি থেকে গ্রেফতার প্রাক্তন রঞ্জি ক্রিকেটার বাবুরাও যাদব । পুণে ওয়ারিয়ার্স সরে গেল আইপিএল থেকে, ফ্রাঞ্চাইজি ফি দিতে পারেনি পুণে ওয়ারিয়ার্সের মালিক সাহারা গোষ্ঠী, জামানত বাজেয়াপ্ত করেছে ব্যাঙ্ক, কড়া ব্যসথা নিল বিসিসিআই । পুলিস হেফাজত হল দেবযানী মুখার্জির, বারুইপুর আদালতে তোলা হলে ৮ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল কোর্ট, অন্য মামলায় দেবযানীকে জিজ্ঞাসাবাদ করবে দক্ষিণ ২৪ পরগণার পুলিস । পশ্চিম মেদিনীপুরে সারদার অফিসে তল্লাশি, সংস্থার চন্দ্রকোনা রোডের অফিসে তল্লাশি চালাল ৩টি থানার পুলিস, উদ্ধার প্রচুর নথিপত্র, টাকা । জেশপ নিয়ে ২৩ মে বৈঠক শিল্প-পুনর্গঠন দফতরের সঙ্গে, থাকবে শ্রমিক ইউনিয়নগুলি, আলোচনা হবে আর্থিক অবস্থা, লেনদেন নিয়ে, ২০০২ সালে রাজ্য সরকারের থেকে ৯০ কোটি টাকা ঋণ নেয় জেশপ । ফুড ইনস্পেকটরকে মারধর জালতি গ্রাম পঞ্চায়েত প্রধানের, পঞ্চায়েত প্রধান তৃণমূল কংগ্রেসের তপন সামন্ত, মারধরের পর ছিনতাই করা হয়েছে ২০০০ রেশন কার্ড, অভিযোগ পছন্দের নাম লেখার জন্যই ছিনতাই করা হয়েছে রেশন কার্ড । ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ভাল বৃষ্টির সম্ভাবনা, ভাল বৃষ্টি হবে ২ মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণায়, সুন্দরবনেও ভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গের ৩ জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা, তবে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে । মেঘালয়ে খুন ৫ শ্রমিক, মেঘালয়ের দক্ষিণ গারো হিলসে হামলা, সন্দেহভাজন জঙ্গিদের গুলি, নিহত বহিঃরাজ্যের ৫ খনি শ্রমিক, আহত আরও বেশ কয়েকজন । বামফ্রন্টের সভার অনুমতি দিল না পুলিস, আগামী ২৫ মে হাজরায় সভার আয়োজন করেছে বামফ্রন্ট, উপস্থিত থাকার কথা বুদ্ধদেব ভট্টাচার্যের, সেই সভার অনুমতি দিল না পুলিস, প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে, সভা হবেই, জানাল কলকাতা জেলা বামফ্রন্ট । পঞ্চায়েত ভোটে সশস্ত্র পুলিস নিয়ে আলোচনা, ভোটে পুলিস সমস্যা, ভিন রাজ্যের সশস্ত্র পুলিস নিয়ে ডিরেক্টর জেনারেল পর্যায়ে আলোচনা পাঁচ রাজ্যের সঙ্গে, প্রতি রাজ্য থেকে ৮ থেকে ১০ কোম্পানি পুলিস, সশস্ত্র বাহিনী আনতে চায় রাজ্য, প্রয়োজনে মুখ্যমন্ত্রী পর্যায়ে আলোচনা হতে পারে । । । । ।

আকাশবার্তা - সারাদিন

কলকাতা গান - আকাশ আর্কাইভ

  Garmagaram / গরমাগরম

  Akasher Aloye / আকাশের আলোয়