Seronam
আজ বারুইপুর আদালতে তোলা হবে দেবযানী মুখার্জিকে, দেবযানীকে নিজেদের হেফাজতে চাইবে দক্ষিণ ২৪ পরগণার পুলিস, অন্য মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে । পশ্চিম মেদিনীপুরে সারদার অফিসে তল্লাশি, সংস্থার চন্দ্রকোনা রোডের অফিসে তল্লাশি চালাল ৩টি থানার পুলিস, উদ্ধার প্রচুর নথিপতে, টাকা । পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ, দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি, সংঘর্ষে গুরুতর আহত ১ ছাত্র, ভর্তি করা হয়েছে হাসপাতালে । মালদার চাঁচলে ছাত্রীর সঙ্গে প্রেম করার জেরে ব্যাপক মারধর দশম শ্রেণির ছাত্রকে, মারধর করল ছাত্রীর অভিভাবকরা, আশঙ্কাজনক অবস্থায় ছাত্র ধনাই মালো ভর্তি হাসপাতালে, এলাকায় চাঞ্চল্য । স্পট ফিক্সিং : আজ দিল্লির সাকেট আদালতে তোলা হবে শ্রীসন্থ, অঙ্কিত, অজিতকে, অভিযুক্ত ৩ ক্রিকেটার পুলিস হেফাজতে ছিলেন, গ্রেফতার করা হয়েছে আরও ১ রঞ্জি ক্রিকেটারকে । আমেরিকার ওকলাহামায় আছড়ে পড়ল বিধ্বংসী টর্নেডো, ঘন্টায় ৩৫০ কিমি বেগে ঝড়ে মৃত অন্তত ৫১ জন, মৃতেদের মধ্যে রয়েছে ২০ শিশু, ঝড়ের তান্ডবে ভেঙে পড়েছে ২১টি স্কুল, ক্ষতি হয়েছে প্রচুর ঘর -বাড়ির, উদ্ধার কাজে নেমেছে পুলিস ও দমকল । কালবৈশাখির সতর্কতা দিল আবহাওয়া দফতর, তবে অস্বস্তি মাত্রা বাড়বে, জানাল হাওয়া অফিস । । । ।

আকাশবার্তা - সারাদিন

কলকাতা গান - আকাশ আর্কাইভ