Seronam
আজ ২ বছর পূর্ণ করল মমতা ব্যানার্জির সরকার, বিভিন্ন ইস্যুতে ২ বছরেই চাপে তৃণমূল সরকার, বিকেলে সায়েন্সসিটিতে ২ বছর পূর্তির অনুষ্ঠান । আজ নির্বাচন কমিশন-সরকার বৈঠক, স্বরাষ্ট্রসচিব, এডিজি আইনশৃঙ্খলার সঙ্গে বৈঠক হবে কমিশনের দফতরে । মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভাঙচুর, রোগী মৃত্যুর জেরে হাসপাতালে ভাঙচুর, রোগের সঠিক নির্ণয় হয়নি, অভিযোগ রোগীর পরিবারের, মৃতের নাম সুলেমান শেখ, পিঠে ব্যাথা নিয়ে ভর্তি হন সুলেমান । ফরাক্কায় ৩৪ নং জাতীয় সড়কে দুর্ঘটনা, গাড়িতে ধাক্কা লরির, মৃত ৩, আহত ৬ জন । স্কুল কমিটির নির্বাচনে ২টি স্কুলে বামেদের জয়, স্বরূপনগরে ইউসুফ মেমোরিয়াল স্কুল ও কেএএমসি বিদ্যাপীঠে জয়ী বামেরা । ফের ব্যাহত মেট্রো পরিষেবা, যান্ত্রিক ত্রুটির কারণে ব্যাহত হয় মেট্রো পরিষেবা, বেলগাছিয়ায় প্রায় পঁয়ত্রিশ মিনিট দাঁড়িয়ে ছিল ডাউনগামী মেট্রো, পরে স্বাভাবিক হয় পরিষেবা । বনদফতরের পাতা ফাঁদে ধরা পড়ল চিতাবাঘ, ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানে ধরা পড়ে, চিতাবাঘটি অসুস্থ, চিকিৎসার পর ছাড়া হবে গরুমারার জঙ্গলে । জাতীয় সড়কে রেশন ডিলারদের অবরোধ, বিক্ষোভ, রায়গঞ্জের রেশন ডিলারদের অবরোধ, অবরোধ ডায়মন্ডহারবারেও, খাদ্য সুরক্ষা বিল সংশোধনের দাবি ডিলারদের । কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, নিম্নচাপ অক্ষরেখা, ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হতে পারে, সারাদিন মেঘলা থাকবে আকাশ, রয়েছে কালবৈশাখির সতর্কতাও । । । । । । । ।

আকাশবার্তা - সারাদিন

কলকাতা গান - আকাশ আর্কাইভ

তবু মনের রেখো

আকাশের আলোয়